Posts

সাপ্তাহিকী

Image
The test of a first-rate intelligence is the ability to hold two opposed ideas in mind at the same time and still retain the ability to function. F. Scott Fitzgerald "You have one year off from your job to write whatever you please. Merry Christmas. " ২০১৩তে Yvonne Brill নামে একজন রকেট বিজ্ঞানীর মৃত্যুর পর নিউ ইয়র্ক টাইমস লিখেছিল “She made a mean beef stroganoff, followed her husband from job to job and took eight years off from work to raise three children. The world’s best mom,’ her son Matthew said. পরের প্যারাগ্রাফে --- [she] was also a brilliant rocket scientist who in the early 1970s invented a propulsion system to keep communications satellites from slipping out of their orbits. ভালো না অবিচুয়্যারিটা? অস্ট্রেলিয়ান বেস্টসেলিং লেখক Colleen McCullough -র মৃত্যুর পর যেটা ছাপা হয়েছিল সেটা অবশ্য আরও সরেস। “Plain of feature and certainly overweight, she was, neverthele...

অন্ধ্রপ্রদেশ ভবন ক্যান্টিন

Image
দিল্লির সব স্টেট ক্যান্টিনের মধ্যে জনপ্রিয়তম নিঃসন্দেহে অন্ধ্রপ্রদেশ ভবনের ক্যান্টিন। অর্চিষ্মানের প্রিয়তমও বটে। কিন্তু দিল্লিশহরের খাদ্যরসিকদের চোখের মণি এই ক্যান্টিনটির প্রতি আমি বিশেষ প্রসন্ন নই। খাবারদাবারের কারণে নয়। অন্ধ্র ভবনে অনেকরকম খাবার পাওয়া যায়। যদিও আমি যতবার গেছি ততবার থালিই খেয়েছি। আমার সঙ্গে আরও যারা যতবার গেছে তারাও সর্বদা থালিই খেয়েছে। অচেনা লোক যারা আমার চারপাশে বসে খেয়েছে তাদের কাউকেই আমি কখনও থালি ছাড়া কিছু খেতে দেখিনি। দক্ষিণ ভারতীয় থালিতে সাধারণত যা যা থাকে অন্ধ্র ভবনের থালিতেও তাই তাই থাকে। ভাত , রুটি/পুরি , সম্বর , রসম , দু ' তিন রকমের তরকারি , পাঁপড় , মোহনভোগ বা হালুয়া , দই। এর থেকে দুয়েকটা পদ বেশিই হবে , কম নয়। প্রতিটি রান্নাই চমৎকার এবং যত চাই তত খাও। আমার বিশেষ করে অন্ধ্রভবনের থালির তরকারি ভীষণ ভালো লাগে। তা সে ঢ্যাঁড়সের হোক , বেগুনের হোক , আলুর হোক - যাই খেয়েছি , যতবারই খেয়েছি , ফার্স্ট ক্লাস লেগেছে। ঘি জবজবে মোহনভোগের বাটি আমি আমি একবারও গোটাটা শেষ করতে পারিনি। (তার মানে কিন্তু এই নয় যে মোহনভোগটা খারাপ খেতে। কারণ অর্চিষ্মান প্রত্যেকবারই নিজের...

Which kind are you? দ্বিতীয় পর্ব

Image
ডানদিক। সি এফ এল। কম ইলেকট্রিক বিল। আজকাল অবশ্য টিভিতে ইরফান খান সিসকা এল ই ডি-র বিজ্ঞাপন দিতে এলেই ভাবি আমিও বাড়িতে এল ই ডি বাল্ব কিনে সি এফ এল-গুলো রিপ্লেস করি। আপনারা কেউ এল ই ডি ব্যবহার করেন নাকি ? কেমন অভিগতা ? আমি জানি ডানদিকেরটা যুক্তিগ্রাহ্য এবং সর্বজনীন। তবু আমি বাঁদিক। এইটা আমার একটা খুব গর্বের বিষয়। কাজেই বিশদে বলব। আমি আজীবন বাঁদিকের পদ্ধতিতে কলা খেয়ে এসেছি। তারপর শুনলাম ওটা নাকি উল্টো। কলা খাওয়ার সোজা উপায় হচ্ছে ডানদিকের ছবির মতো। তর্ক করা আমার নীতিবিরুদ্ধ কাজেই ছুপ করে মেনে নিতাম। ইদানীং দেখছি থিংস ইউ আর ডুইং রং ইন লাইফ-ওয়ালারা বলছেন যে আমার কায়দাটাই সোজা , উল্টোটাই উল্টো। কেউ কেউ আবার যুক্তি দিচ্ছেন যে আমার পদ্ধতিতে কলা খেলে কেমন একখানা হ্যান্ডেল  ফাউ  পাওয়া যায়। এত সোজা ব্যাপারটা লোকের মাথায় এতদিন ঢোকেনি কেন কে জানে। কিনি কিনি করেও কিন্ডল কিনে উঠতে পারিনি এখনও। কাজেই এখনও বাঁদিক। ডানদিক। প্রত্যেকবার। সত্যি সত্যি কেউ আই অ্যাম ফিলিং লাকি দিয়ে সার্চ করে ? আমি কখনও করিনি। ধরে নিচ্ছি এই দুটো ছবির...

রেসলিউশন ২০১৬

Image
উৎস গুগল ইমেজেস রোজ সকালে দিনের দ্বিতীয় আর অফিসের প্রথম চা নিতে প্যান্ট্রিতে ঢোকার আগে এক সেট কথোপকথন রেডি করে রাখি। দুপুরে কিংবা বিকেলে এই সতর্কতাটা অবলম্বন করতে হয় না , কারণ ততক্ষণে রক্তে অনেকখানি পলিফেনল , থিয়াফ্লেভিন , থিয়ারুবিজিন , আরও যা যা খারাপ জিনিস আছে সে সব মিশে যায়। কিন্তু সকালের ব্যাপার অন্য। পেটে মোটে এককাপ চা নিয়ে এক্সটেম্পোর সামাজিকতা চালাতে যাওয়া বিপজ্জনক। তাই রেডিমেড কথোপকথন ভরসা। কথোপকথন বেশি বৈচিত্র্যপূর্ণ হওয়ার দরকার নেই। নমস্তে , গুডমর্নিং , রাধে রাধে আর বলার মতো ঠাণ্ডা , গরম কিংবা বৃষ্টি হলে সে প্রসঙ্গ , তাছাড়া ঈদ , দশেরা , বিজয়া নববর্ষের সিজনাল শুভেচ্ছা। ইদানীং সেরকমই একটা সিজনাল কথোপকথন চলছে।    “ ক্যান ইউ ইম্যাজিন ইট ’ স অলরেডি ডিসেম্বর ?” প্রশ্নটা বাঁধাগতের , কিন্তু প্রশ্নের শেষে ওই বিস্ময়চিহ্নটা একেবারে স্বতঃস্ফূর্ত। যত বুড়ো হচ্ছি , জানুয়ারির পর ডিসেম্বর তত তাড়াতাড়ি আসছে , আর আমার হাতপা পেটের ভেতর আরও বেশি করে সেঁধিয়ে যাচ্ছে।   অথচ সেঁধোবার কোনও কারণ নেই। সারাদিন ঝলমলে রোদ , রাতে লেপের ওম , সেই একই টাটা গোল্ডের স্বাদ জুন...

সাপ্তাহিকী

Image
উৎস The only lies for which we are truly punished are those we tell ourselves.                                     ---V.S.Naipaul, In a Free State শরণার্থী শিবিরের অভিজ্ঞতা। হাতের কাছে কাঁদুনে বাচ্চা পেলে ট্রাই করে দেখতে পারেন। এই সিনেমাটা দেখব বলে বসে আছি। খুনে খনি। একটা গাছ। আরেকটা গাছ। প্লেনে আমরা কীভাবে চড়ি। প্লেনে আমাদের কীভাবে চড়া উচিত। ইন্টারনেট ফেম খুব অদ্ভুত জিনিস। ক'দিনের জন্য আপনি ভাইরাল হয়ে গেলেন, বিশ্বের কোটি কোটি লোক আপনার ছবি দেখল, গান শুনল, নাচ দেখল, নাম জানল, তারপর আবার ভুলেও গেল। ভুলে যাওয়ার পর সে রকম কয়েকজন সেলিব্রিটির কী হল সে নিয়ে অলস কৌতূহল চরিতার্থ করতে হলে ক্লিক করুন। (বলে রাখা ভালো, এঁরা বিখ্যাত হলেও আমি এঁদের বেশিরভাগেরই নাম জানতাম না, এক 'চার্লি বিট মি'-র ছাড়া।) মালিনী রাজুরকরের গান একবার শুনতে শুরু করলে ছাড়া ...

একটি নিখুঁত দিন

Image
***** মলাট দেখে বই বিচার করা যাক না যাক, পা দেখে মানুষ বিচার অবশ্যই করা যায়। অন্তত দৈনিক ভাস্কর সে রকমই দাবি করছে। অর্চিষ্মান যে কীভাবে এই খনির খোঁজ পেল ভগবানই জানেন কিন্তু যখন পেল তখন আমরা খুব খুশি হয়ে ছবির সঙ্গে নিজেদের পা মিলিয়ে নিজেদের সম্পর্কে নানারকম তথ্য আবিষ্কার করতে লাগলাম। দাঁড়ান, আপনাদের বলি। আমার পাঃ অদ্ভুত ঢং সে করতে হ্যায় কার্য। যিন লোগোঁ কে প্যায়রোঁ মে অঙ্গুষ্ঠ কে পাসওয়ালি উংগলি অধিক বড়ি হোতি হ্যাঁয় অওর শেষ উংগলিয়া ছোটি হোতি হ্যাঁয়, ওয়ে লোগ কিসি ভি কাম কো ইউনিক তরিকে সে করনা পসন্দ করতে হ্যাঁয়। কার্য়োঁ কি সম্বন্ধ মে ইনকি প্লানিং বহোত অলগ অওর শ্রেষ্ঠ হোতি হ্যায়। অপনি যোজনাও কি বল পর ইনহেঁ বিশেষ স্থান ভি মিলতা হ্যায়। ঘর-পরিবার মে ভি ইন লোগো কো বিশেষ সুখ-সুবিধায়ে প্রাপ্ত হোতি হ্যায়। অর্চিষ্মানের পাঃ দুসরো পর হাভি হোনে কা স্বভাব। যিন লোগো কে প্যায়রোঁ মেঁ অঙ্গুঠে সে ঘটতে ক্রম মে উংগলিয়াঁ হোতি হ্যায়, ওয়ে লোগ দুসরোঁ পর হাভি হোনে কি প্রয়াস করতে হ্যাঁয়। অ্যায়সে প্যায়র কা শেপ ব্যাক্তি কো অধিকার জতানেওয়ালা বনাতা হ্যায়। ইস প্রকার কে প্যায়রওয়াল...