এখনো, এই বেলা
কী করতে করতে, কোন পথে ঘুরতে ঘুরতে যে আবার, বারবার, এই কবিতায় পৌঁছনো। এখনও, এই বেলাতেও....
হৃদয়পুর
শক্তি চট্টোপাধ্যায়
তখনো ছিলো অন্ধকার, তখনো ছিলো বেলা,
হৃদয়পুরে জটিলতার চলিতেছিল খেলা
ডুবিয়াছিলো নদীর ধার আকাশে আধোলীন
সুষমাময়ী চন্দ্রমার নয়ান ক্ষমাহীন
কী কাজ তারে করিয়া পার যাহার ভ্রূকুটিতে
সতর্কিত বন্ধদ্বার প্রহরা চারিভিতে
কী কাজ তারে ডাকিয়া আর এখনো, এই বেলা
হৃদয়পুরে জটিলতার ফুরালে ছেলেখেলা?
Comments
Post a Comment