Posts

সত্যি নাকি?

Image
উৎস

একটা ছোট্ট আর যুক্তিবাদী মেয়ের ছড়া

Image
A.A. Milne-র লেখা Now We Are Six বইয়ের জন্য  E. H. Shepherd-এর আঁকা ছবি, গুগল ইমেজেস থেকে নেওয়া। নিচের কবিতাটিও ওই বইয়েরই। THE GOOD LITTLE GIRL A. A. Milne It’s funny how often they say to me, “Jane?” “Have you been a   good   girl?” “Have you been a   good   girl?” And when they have said it they say it again, “Have you been a   good   girl?” “Have you been a   good   girl?” I go to a party, I go out to tea, I go to an aunt for a week at the sea I come back from school or from playing a game; Wherever I come from, it’s always the same: “Well? Have you been a   good   girl, Jane?” It’s always the end of the loveliest day: “Have you been a   good   girl?” “Have you been a   good   girl?” I went to the Zoo, and they waited to say: “Have you been a   good   girl?” “Have you been a   good   girl?” Well, what did they think that I went there to do? And why shoul...

বাংলা বিষয়ে

Image
উৎস গুগল ইমেজেস বিয়ে ঠিক হলে যেমন লোকে সর্বক্ষণ বিয়ের কথা বলে, বুড়ো হলে যেমন সর্বক্ষণ রোগের কথা বলে, তেমনি বাবামা হলে সবাই সর্বক্ষণ বাচ্চার কথা বলে। সেইজন্য আমি বেছে বেছে কেবল সেই সব বন্ধুদেরই ফোন করি যারা সন্তানের জনকজননী হয়েছে। আমার দিক থেকে কথা বলার পুরো পরিশ্রমটা বেঁচে যায়। ওদিক থেকে বাচ্চার গুণপনা আর না খেতে চাওয়া আর সমবয়সী সব বাচ্চার থেকে বেশি বুদ্ধিমান হওয়ার খবর শুনলেই কাজ শেষ। মাঝেমাঝে জায়গামতো “আরে বাঃ...তাই নাকি?...কী তুখোড় বাচ্চা হয়েছে রে তোর...আমরা এই বয়সে কত হাবলু ছিলাম ভাবা যায়?” এইসব ফিলার গুঁজে দিতে পারলে তো সোনায় সোহাগা । যোগাযোগও রাখা হল, খাটুনিও হল না। কপাল খারাপ হলে অবশ্য “মাসিকে এ বি সি ডি শোনাও” গোছের আক্রমণের মুখে পড়তে হয়, তখন আধঘণ্টা ধরে ওপারের বকাঝকা কিংবা আধোগলায় ভুলভাল এ বি সি ডি শুনে ফোনের বিল তোলা ছাড়া উপায় থাকে না। রবিবার সকালটা সাধারণত আমি সম্পর্করক্ষার খাতে খরচ করি। সেদিনও করছিলাম। করণীয় ফোনের লিস্টে টিক মারতে মারতে অবশেষে সু-দিদির নামে এসে পেনসিল ঠেকল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। সু-দিদির ছানা হয়েছে বছরতিনেক হল...

Dis or Dat: এক স্রষ্টা দুই সৃষ্টি

Image
উৎস গুগল ইমেজেস নায়ক না কাঞ্চনজঙ্ঘাঃ নায়ক দেবী না জলসাঘরঃ জলসাঘর পারমিতার একদিন না পরমাঃ পারমিতার একদিন রঞ্জনা আমি আর আসব না না মেরি অ্যানঃ রঞ্জনা আমি আর আসব না জাতিস্মর না তোমাকে চাইঃ তোমাকে চাই জস না জুরাসিক পার্কঃ জুরাসিক পার্ক বাল্মীকি প্রতিভা না ভানুসিংহের পদাবলীঃ  বাল্মীকি প্রতিভা গল্পগুচ্ছ না শেষের কবিতাঃ গল্পগুচ্ছ আনন্দ (১৯৭১) না অভিমান (১৯৭৩): অভিমান (১৯৭৩) বাজিগর না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ বাজিগর মকবুল না ওমকারাঃ মকবুল খামোশি না হাম দিল দে চুকে সনমঃ খামোশি কন্ডাকটর না রিকশাওয়ালাঃ রিকশাওয়ালা অটোগ্রাফ না হেমলক সোসাইটিঃ কঠিন। তবে অনেক ভাবলে, অটোগ্রাফ । সৎ পাত্র না ভয় পেয়ো নাঃ এটা আরও কঠিন। তবে অনেক অনেক অনেক ভাবলে, সৎ পাত্র । অনাথবাবুর ভয় না খগমঃ খগম পটলবাবু ফিল্মস্টার না বারীন ভৌমিকের ব্যারামঃ পটলবাবু ফিল্মস্টার ইছামতী না আরণ্যকঃ আরণ্যক প্রথম প্রতিশ্রুতি না সুবর্ণলতাঃ প্রথম প্রতিশ্রুতি নির্বাচিত কলাম না লজ্জাঃ নির্বাচিত কলাম  মহেশ না অভাগীর স্বর্গঃ অভাগীর স্বর্গ...

চেনেন নাকি কুইজের উত্তর

প্রকাশিত। 

প্রতিজ্ঞা

Image
উৎস গুগল ইমেজেস Transcript: SECRET My Definite Chief Aim I, Bruce Lee, will be the first highest paid Oriental super star in the United States. In return I will give the most exciting performances and render the best of quality in the capacity of an actor. Starting 1970 I will achieve world fame and from then onward till the end of 1980 I will have in my possession $10,000,000. I will live the way I please and achieve inner harmony and happiness.  Bruce Lee Jan, 1969 উৎস

ভুল স্বীকার

চেনেন নাকি কুইজের ৩ নম্বর ক্লু দিতে আমি ভুল করেছি। তাই সেটা শুধরে দিলাম। অসুবিধের জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

কুইজঃ চেনেন নাকি?

Image
উৎস গুগল ইমেজেস সপ্তাহের শুরুতেই কুইজ, আর কুইজের বিষয় ব্যক্তিত্বরা। এঁরা সবাই বিখ্যাত এবং বাঙালি। প্রত্যেকের জন্য তিনটি করে ক্লু দেওয়া রইল। দেখুন তো চিনতে পারেন কি না। উত্তর দেওয়ার জন্য আপনাদের সময় রইল চব্বিশ ঘন্টা। খেলা শেষ হবে ভারতে মঙ্গলবার সকাল দশটায় আর ব্রুকলিনে সোমবার রাত সাড়ে বারোটায়। ততক্ষণ কমেন্টে পাহারা বসানো থাকল। দেরি না করে শুরু করে দিন। অল দ্য বেস্ট।   ***** ১. বিজ্ঞানী, রায়বাহাদুর, ব্রহ্মচারী। ২. প্যারি পন্ডিতের পাঠশালা, বর্মা, লিভার ক্যানসার। ৩. রাজপুত্র, আকাশবাণী কলকাতা, সাতখানা ফিল্মফেয়ার  সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী।  ৪. যাদবপুর ইউনিভার্সিটি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ভয়েস অফ জার্মানি। ৫. ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট নিউকামার, স্টেটসম্যান পত্রিকা, দার্জিলিং। ৬. কালো সায়র, আই পি টি এ, মানসিক হাসপাতাল। ইনিই যথেষ্ট বিখ্যাত, তবে এঁর ভাইঝিও কম যান না। ভাইঝির নাম বলতে পারলে বোনাস নম্বর। ৭. আহিরিটোলা, কলকাতা পোর্ট ট্রাস্ট, টালিগঞ্জ মেট্রো স্টেশন। ৮. লেখক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আ...

শনিরবি

Image

সাপ্তাহিকী

Image
ওসাকা শহরের ছবি, তুলেছেন Aya Brackett Creativity is the residue of time wasted. ---Albert Einstein টয় স্টোরিস। উপকারী বন্ধুর চিঠি। হাইফাই ডিনারের নেমন্তন্ন পেয়েছেন? গিয়ে বোকা না বনতে চাইলে পড়ে রাখুন। তারাগড়ের ভূত। অবসর পেলে আমি বই পড়ি, অবান্তর লিখি, মাকে ফোন করি, সত্যি সত্যি যা করি। র‍্যাম্পস ভার্সেস স্টেপস্‌। দ্য ডাইভার। সবশেষে রইল এ সপ্তাহের গান। ভালো লাগল কি না জানাবেন। আর কী? ভালো হয়ে থাকবেন, ভালো খাবেন, ভালো জায়গায় ঘুরতে যাবেন, সোমবার সকালে আবার অবান্তরের পাতায় দেখা হবে। টা টা।

আট বছরের ব্যবধানে

Image
উৎস ২০০৫ সালে ২৬৫তম পোপ নির্বাচনের সময়ে সেন্ট পিটার্স স্কোয়্যার আর ২০১৩ সালে ২৬৬তম পোপ নির্বাচনের সময় সেন্ট পিটার্স স্কোয়্যার। 

কিটক্যাট

Image
ছোটবেলার ওপর থেকে কতদিক থেকে যে কতভাবে আঘাত আসে আজকাল। ভাবা যায় না। আমার পুরোনো, ধুলোপড়া, মলিন, বেচারা ছোটবেলাটার ওপরেই সবার যত রোষ। এই কালকেই সন্ধ্যেবেলা মা ফোন করে হুমকি দিলেন, “আমি আর তোমার গুচ্ছগুচ্ছ গ্রিটিংস কার্ডের বোঝা সামলাতে পারছি না সোনা। হয় এসে সব নিজের বাড়িতে নিয়ে যাও, নয় আমাকে সের দরে বিক্রি করার অনুমতি দাও।” ভাবুন। আমার অত সাধের গ্রিটিংস কার্ডগুলো। জন্মদিন, নববর্ষ, বিজয়া, ফ্রেন্ডশিপ ডে-র কাঁদোকাঁদো আবেগমথিত বাণীতে ঠাসা। তখন যেগুলো পড়ে গলাটলা বুজে চোখে জল চলে আসত, আর এখন যেগুলো পড়লে চোখকানবুজে সোজা মাটির ভেতর সেঁধিয়ে যেতে ইচ্ছে করে, সেসব অমূল্য কার্ডগুলোই হয়েছে মায়ের চক্ষুশূল।   এদিকে মা নিজের হাতে তাঁর তিনমাসের মেয়ের জন্য যে সব ছোট্ট ছোট্ট লালনীল রঙের মোজা আর টুপি আর মাফলার আর সোয়েটার বুনেছিলেন, সোয়েটারের গোলাপি বুকে নীল রঙের হাতির ছানা যত্ন করে ফুটিয়েছিলেন, সেগুলো প্রাণ থাকতে ফেলতে রাজি নন। আলমারির একটা গোটা তাকের একটা গোটা সাইড ওই জঞ্জালগুলো লক্ষলক্ষ বছর ধরে অধিকার করে রয়েছে। “সে বেলা?” বলে অন্যায়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে মা চু...