Posts

Showing posts with the label কুইজ

দশ

১। দ্বিতীয় আইনস্টাইন হবেন না পৃথিবীর সরথেকে সুখী মানুষঃ সুখ ধুয়ে কি জল খাব? তার থেকে আইনস্টাইন হব। রিলেটিভিটি নিয়ে বক্তৃতা দেব আর জিভ বার করে পোজ। ২। প্রথম প্রেমের দ্বিতীয় পছন্দ হবেন না দ্বিতীয় প্রেমের প্রথম পছন্দঃ আইনস্টাইনেরও এ প্রশ্ন বুঝতে ঘাম ছুটে যেত। আমি পাঁচ মিনিট চেষ্টা করে ক্ষান্ত দিচ্ছিলাম, তারপর প্রিয়বন্ধুর বাবার পরামর্শ মনে পড়ল। কাকু বলেছিলেন, কোনওদিন প্রশ্ন ছেড়ে আসবি না। এক্স্যাক্ট উত্তর না হোক, আশেপাশের কোনও কিছু নিয়ে যা জানিস লিখে আসবি। আমার কোনও কাজ ফার্স্ট অ্যাটেম্পটে ঠিক হয় না। গোটা জীবন ট্রায়াল অ্যান্ড এরর। ঠেকতে ঠেকতে শেখা। কাজেই প্রথম প্রেমকে আমি মারাত্মক গুরুত্ব দিই না। তাছাড়া প্রত্যেক প্রেমই, যদি নতুন লোকের সঙ্গে করা হয়, প্রথম। পুরোনো লোকের সঙ্গেও নতুন করে প্রেম করলে প্রথম প্রেমের মতোই রোমহর্ষক হবে, শিওর। কাজেই প্রেমের প্রথম দ্বিতীয় র‍্যাংকিং অর্থহীন।  তাছাড়া হওয়া না হওয়ার গুরুদায়িত্বই বা নেব কেন ঘাড়ে? সে বল অন্যের কোর্টে ফেলব। এমন কারও পছন্দ হব যে এক টক্কায় সব ঠিক করে। ৩। ব্যক্তিত্ব বদলাবেন না চেহারাঃ চেহারা বদলে বিশেষ লাভ নেই। অনিত্য ব্যাপার। লিম...

বলুন দেখি

টাইম নেই, এদিকে পোস্ট দেওয়ার (এবং আপনাদের সাড়া পাওয়ার) ইচ্ছে ষোল আনা। কাজেই ফাঁকিবাজি ‘আমাকে দেখুন’ লিস্ট পোস্ট। তিরিশটা প্রশ্নের প্রশ্নপত্রে আটখানাই প্রেমভালোবাসার। এইজন্যই জীবনে কিছু হল না। এককথায় নিজেকে প্রকাশ করুন। অকিঞ্চিৎকর শেষ কখন কেঁদেছেন?   ঘণ্টাবারো আগে। বালিশ ভাসিয়ে। এ কান্নার সঙ্গে নিজের অকিঞ্চিৎকরতার উপলব্ধির সম্পর্ক নেই। ওটা একটা আলতো বেদনা যা চব্বিশঘণ্টা দপদপ করে। ভায়োলেন্ট কান্নাকাটি দাবি করে না। শেষ কখন হেসেছেন?   পঁয়তাল্লিশ মিনিট আগে। এত ভায়োলেন্ট হাসি যে গাল টনটন করছে এখনও। বদঅভ্যেস?   নখ দিয়ে নিজের চামড়ায় ক্ষত করা। টেক্সটবুক অ্যাংজাইটি উপসর্গ। বড় হয়ে কী হতে চেয়েছিলেন?   ক্লাস সেভেনে কোনও একটা ক্লাসে কোনও একজন দিদিভাই প্রশ্নটা করাতে ডাক্তার না কী একটা উত্তর দিয়েছিলাম। যেই না দেওয়া, প্রাণঘাতী চিমটি কেটে প কানের কাছে উত্তেজিত ফিসফিসিয়েছিল, তুই যে বলেছিলি লেখক হবি? আমি তো হাঁ। এ সব হাবিজাবি আমি বলতেই পারি না। শুনে প মারাত্মক চটে আমাকে দিনক্ষণ ধরে মনে করিয়ে দিয়েছিল, ক্লাস থ্রি-র ইংরিজি ক্লাসে ফিল ইন দ্য ব্ল্যাংক্স সেরে খাতা জমা দিয়ে থার্ড...

চোদ্দ

ক্বচিৎকদাচিৎ, ন'মাসে ছ'মাসে, একজন দু'জন পাঠক বলেন অবান্তরের কুইজ ইত্যাদি ইন্টারঅ্যাক্টিভ বিভাগগুলো আবার চালু করতে। একদিক থেকে ব্লগ ব্যাপারটাই ইন্টারঅ্যাক্টিভ কারণ মন্তব্যের খোপ ইন্টারঅ্যাকশন করার জন্যই রাখা। তবে এটাও ঠিক আমি যে রকম ব্লগপোস্ট লিখি তাতে ইন্টারঅ্যাকশন শক্ত। আজ আমি তিনকাপ কফি খেলাম, এর উত্তরে কীই বা ইন্টারঅ্যাকশন সম্ভব? খেলে তো খেলে। আজ আমার সকালে উঠে মায়ের কথা মনে পড়ল। পড়ল তো পড়ল। সবারই পড়ে। যদি এমন একটা আলোচনায় নামতাম যে পার্টনার পেটালে কতদিনের মধ্যে সে পেটানির ব্যাপারটা রাষ্ট্র না করলে যাবজ্জীবন সে কথা মুখে আনার অধিকার ত্যাগ করতে হবে - পেটানি খেতে খেতে? খাওয়ার চব্বিশঘণ্টার মধ্যে? সাতদিন? একমাস? দেড়মাসের মধ্যে? - সম্ভবতঃ ইন্টারঅ্যাকশন হত। কারণ প্রথমতঃ প্রশ্নটার মাথামুণ্ডু আছে, দুই, সুনির্দিষ্ট উত্তর হয়, তিন এবং সবথেকে বড় কথা, লোকে বিষয়টা নিয়ে কেয়ার এবং মতামত দুই-ই পোষণ করে (করাই উচিত, কারণ বিষয়টা জরুরি।) আর মতামত পোষণ করলে তা প্রকাশ করতেও ইচ্ছে করে। মত মিললে ভালোই, না মিললে আরও ভালো। ইন্টারঅ্যাকশন আরও জমিয়ে হবে। আমি একবার এক পোস্টে মারাত্মক মৃদু করে শেষের...

কুইজঃ জোড়ায় জোড়ায়

Image
জোড়ার একজন ক, খ স্তম্ভে, আরেকজন ১, ২, ৩ স্তম্ভে। আপনাদের কাজ হল দু’জনকে মেলানো। সময় চব্বিশঘণ্টার কিছু বেশি। উত্তর বেরোবে সোমবার রাত আটটায়। ততক্ষণ কমেন্ট মডারেশন চালু থাকবে।  কিছু জোড়া কাল্পনিক।  অল দ্য বেস্ট।  ***** ১) রাজ্যশ্রী                             ক) অডিসিউস ২) উইলিয়াম                          খ) বনলক্ষ্মী/সুনয়না/নৃত্যকালী ৩) আনন্দীবাঈ                      গ) মণীন্দ্র ৪) টেড                                   ঘ) এলেন ৫) মণিকর্ণিকা                        ঙ) বঙ্কিম ৬) সুনীল                               চ) মাধবীলতা ...

কুইজঃ বাঙালি ভূত (উত্তর প্রকাশিত)

বাড়ি ফেরার সময় দেখছিলাম ফ্লাইওভারের বাঁদিকের আকাশ পরিষ্কার, ডানদিকের আকাশ কালো করে এসেছে মেঘ। ফ্লাইওভার থেকে নামতে না নামতেই ডানদিকের মেঘগুলো দৌড়ে এসে আমাদের অটোর মাথায় জল ঢেলে অটোটাকে ভিজে গোবর করে দিল। মাঝে মাঝে রাস্তায় একেকটা অটো দেখি, ছাদ নেই, খালি কাঠামো নিয়ে বীরবিক্রমে ছুটে চলেছে। চারদিক থেকে হুহু করে হাওয়া লাগছে গায়ে, আর সে সুখের ছাপ গাড়ির লোকদের মুখচোখে জ্বলজ্বল করছে। অন্যদিন হিংসে হয়। আজ হল না।  এই রকম বিকেলে স্পষ্ট হয়ে যায় শহরের কোন লোকগুলো হিসেবি, বিবেচক আর কোন লোকগুলো অ্যাডভেঞ্চারাস কিংবা ন্যালাখ্যাপা। প্রথম দল একটি ফোঁটা মাথায় পড়তে না পড়তেই ছাতা খোলে, স্কুটার বাইক গাছের তলায় দাঁড় করিয়ে সিটের তলা থেকে রেনকোট বার করে পরে নেয়। দ্বিতীয় দলের লোকেদের সম্বল হাতে ধরা ফাইল। আর বাইক থাকলে তো হয়েই গেল। হয় ভিজতে ভিজতে চলো নয় ফ্লাইওভারের তলায় ভিড় করে দাঁড়িয়ে অন্য গাড়িদের অসুবিধে কর। আমি পর্দার ফাঁক দিয়ে এইসব দেখতে দেখতে এলাম। রাস্তার ঠিক মাঝখানে বসে একজন মাতাল আকণ্ঠ ভিজছে, তাকে বাঁচিয়ে বিপজ্জনক বাঁক নিয়ে ছুটে চলেছে ব্ল্যাক প্যাজেরো আর লালসবুজ সরকারি বাসের ঝাঁক। বাস...

কুইজঃ কার লেখা কে লেখে? (উত্তর প্রকাশিত)

Image
উৎস গুগল ইমেজেস নিচের তালিকাটা দেখলেই গোলমালটা স্পষ্ট হয়ে যাবে। যিনি ক তিনি এক নম্বর লেখা লেখেননি, (ইন ফ্যাক্ট, তিনি দু’নম্বর লেখাটিও লেখেননি, তিন নম্বরটিও . . . নাঃ, আর হিন্ট দেওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে), যিনি খ তিনি দু’নম্বরটি লেখেননি, ইত্যাদি প্রভৃতি। ক খ-র সঙ্গে এক দুই ঠিকঠাক ম্যাচিং করে তালিকার গোলমাল সারানোই আপনাদের আজকের খেলা। খেলা শুরু হল এখন থেকে, শেষ হবে ঠিক চব্বিশ ঘণ্টা পর। দেশে সোমবার রাত আটটায়। ততক্ষণ আমি কমেন্ট পাহারা দেব। অল দ্য বেস্ট। ***** ক) প্রেমেন্দ্র মিত্র ১। বোবা কাহিনী খ) রমাপদ চৌধুরী ২। বারো ঘর এক উঠান গ) বিমল মিত্র ৩। বালিকা বধূ ঘ) বিমল কর ৪। সাহেব বিবি গোলাম ঙ) জ্যোতিরিন্দ্র নন্দী ৫। শিবুর ডায়রি চ) জসিমুদ্দিন ৬। হুগলীর ইমাম বাড়ি ছ) লীলা মজুমদার ৭। বাঙালি জীবনে রমণী জ) সন্দীপন চট্টোপাধ্যায় ৮। খারিজ ঝ) নীরদ সি চৌধুরী ৯। পাঁক ঞ) স্বর্ণকুমারী দেবী ১০। ডাবল বেডে একা ট) সতীনাথ ভাদুড়ী ১১। অরণ্যের অধিকার ...

কুইজঃ ওপেনিং সিকোয়েন্স (উত্তর প্রকাশিত)

ছোটবেলায় আমি ভাবতাম সব সিনেমাই শুরু হয় বৃষ্টি দিয়ে। যে সিনেমাগুলো হয় না, সেগুলোর শুরুর দৃশ্যে হয় একটা রাস্তা থাকে, নয় একটা মোটরগাড়ি। সে মোটরগাড়িই হোক বা বৃষ্টি, সিনেমার শুরুতে এমন কিছু একটা থাকতে হবে যা দর্শককে ধরে মোক্ষম ঝাঁকুনি দেবে। বুঝিয়ে দেবে, এ সিনেমাকে হালকা চালে নেওয়া চলবে না, সিনেমা চলাকালীন পাশের লোকের সঙ্গে ফিসফিসিয়ে গল্প করা চলবে না, ক্যাচরম্যাচর করে পপকর্ন চিবোনো চলবে না, মোবাইলে কথা বলা তো দূর অস্ত। আমার প্রিয় কয়েকটি সিনেমার শুরুর দৃশ্যের বর্ণনা দিলাম আজকের কুইজে। দেখুন তো সিনেমাগুলোকে চিনতে পারেন কি না। পারলেন কি না সেটা বোঝা যাবে চব্বিশ ঘণ্টা পর। ততক্ষণ কমেন্টে পাহারা থাকবে। অল দ্য বেস্ট। ***** 1.    ১.    তুলসীতলার সামনে দাঁড়িয়ে আছেন এক মহিলা। আটপৌরে শাড়ি, মাথায় ঘোমটা, এক হাত তুলসীগাছের গোড়ায়, অন্য হাত বাড়ানো হাতের কনুই ছুঁয়ে আছে। একটু পরে কপালে আঙুল ছুঁইয়ে, দু’হাত জড়ো করে নমো করে মাথা নিচু করে নমো করলেন মহিলা। পুজোর থালা হাতে তুলে নিয়েছেন, এমন সময় কী একটা চোখে পড়ল তাঁর। সচকিত হয়ে উঠলেন মহিলা। কে রে কে রে বলতে বলতে ছাদের রেল...

কুইজঃ আমি কে? (উত্তর প্রকাশিত)

Image
শিল্পীঃ James Baillie Fraser সাতজনই বাঙালি, সাতজনকেই আমাদের চেনার কথা। সাতজনের মধ্যে ক’জনকে আপনি চেনেন সেটা পরীক্ষার জন্যই আজকের কুইজ। উত্তর দেওয়ার জন্য সময় থাকল চব্বিশ ঘণ্টা। দেশে মঙ্গলবার রাত আটটা, নিউ ইয়র্কে সকাল সাড়ে দশটা পর্যন্ত। ততক্ষণ কমেন্টে পাহারা থাকবে। অল দ্য বেস্ট। ***** ১. জীবনের বিভিন্ন সময়ে আমার পদবী ছিল ঘোষ রায় চৌধুরী এবং দত্ত। আমি থেকেছি ফরিদপুর, কলকাতা এবং বম্বেতে। আমার বিখ্যাত স্বামীও আমার মতোই রুপোলি পর্দার জগতের মানুষ ছিলেন। ভারতবর্ষের একটি ডাকটিকিটে আমার ছবি আছে। ২. ফিজিক্স, কেমিস্ট্রি, ফোটো এনগ্রেভিং, লিথোগ্রাফি, হাফটোন ব্লকমেকিং – আমার পড়াশোনা ও প্যাশন । আমার লেখা এবং প্রকাশিত হওয়া কয়েকটি রচনার নাম Halftone Facts Summarized ( Penrose Annual , 1912) , Standardizing the Original ( Penrose Annual , 1913-'14) । এ সব কারিগরি লেখালেখি ছাড়াও আমার বাংলা লেখালিখির শখ ছিল। আমার লেখা একটি দীর্ঘ কবিতার নাম ‘অতীতের কথা’। যদিও এটি আমার লেখা বিখ্যাততম কবিতা নয়। ৩. জন্ম উনিশশো চুয়াত্তরে। চার বছর বয়স থেকে স্টেজে গাইতাম। ন’বছর হওয়ার আগেই রেডিও টি...