শিওর?
যে ব্যাপারগুলো নিয়ে আমি শিওর যেগুলো নিয়ে শিওর নই আমার মা আমাকে ভালোবাসেন। বাড়ির দরজা বন্ধ করে বেরিয়েছি কি না অর্চিষ্মান না থাকলে আমি বেঘোরে মারা পড়ব। ফ্রিজে রান্নার মতো কোনও তরকারি আছে কি না কর্মফল বলে একটা ব্যাপার আছে। যিনি লিফটের বোতামের আলো জ্বলছে দেখেও বারবার টিপছেন, তিনি কেন এরকম করছেন ইয়েতি অভিযান দিল্লিতে রিলিজ করলে আমি হলে গিয়ে দেখব। উক্ত সিনেমাটি আমি কেন দেখব কেউই সুখী নয়। যারা জ্যোতিষ চ্যানেলকে দিবারাত্র গালাগালি দেন, তারাই সকালসন্ধ্যে শেয়ার বাজারের ওঠাপড়ার প্রেডিকশন শোনেন কেন সোশ্যাল মিডিয়া = মন খারাপ লোকে মুলো কী করে ভালোবেসে খায় তর্ক করা = বেকার সময় নষ্ট প্রশংসা লাভজনক না ক্ষতিকারক মিটিং করে কোনও কাজের কাজ হয় না। লোকে সারাদিন মিটিং কেন করে দিস, টু, শ্যাল পাস। মর্নিং শোজ দ্য ডে অনুপ্রেরণাঃ What I Know For Sure