Posts

Showing posts from November, 2026

অরুণাচল ৪ঃ অ্যান্ড ফাউন্ড

এইবার শুরু হবে, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন। চোখ বুজে কল্পনা করছি স্টোন হিলসের পাথুরে পথে দুলতে দুলতে ঢুকছে নিমাজির গাড়ি। বুকিং আছে, শুধু আই কার্ড চেক হবে। আমি নামছি না, ভোটার কার্ড অর্চিষ্মানের হাতে দিচ্ছি, ও হেঁটে হেঁটে ডাইনিং কাম রিসেপশনে ঢুকে যাচ্ছে। তক্তামারা দেওয়ালের ফাঁক দিয়ে ওর আর নিমাজির অবয়ব নড়ছেচড়ছে। দুজনে পাশাপাশি হেঁটে ফিরে আসছে। অর্চিষ্মানের বাড়ানো হাতে আমার ভোটার কার্ড। ওর পাসপোর্ট নেই। হয়তো রিসেপশনের টেবিলে পড়ে আছে, হয়তো অর্চিষ্মান পকেটে ঢুকিয়ে নিয়েছে। অর্চিষ্মানের পকেট দাদুর দস্তানা, সব ঢুকে যায়। পকেট থেকে পরে অন্য জিনিস বার করার সময় পড়ে গেছে। যেমন রেগুলারলি পড়তে থাকে। স্টোন হিলসে ফোন করল অর্চিষ্মান। প্রশ্ন শেষ হওয়ারও আগে ভাইসাব বলে দিলেন নেহি হ্যায়। ওইটুকু সময়ে চারপাশের দশ সেন্টিমিটারেও চোখ বোলানো সম্ভব নয়। কিন্তু অর্চিষ্মানকে ঝেড়ে ফেলা অত সহজ না। দয়া করে একবার আমাদের ঘরটা চেক করুন আধঘণ্টা বাদে ফোন করছি বলে অর্চিষ্মান ফোন রাখল। নিজেদের জিনিস আবার আর এক রাউন্ড খোঁজা হল। পাসপোর্ট পাওয়া গেল না। মুখে কেউই কিছু বলছি না, কিন্তু দুজনেই জানি, দুজনেই মনে মনে ধরে নিয়েছি, পাওয়া যাব...

ছাতিমবাগান

Image
অর্চিষ্মান পাসপোর্ট খুঁজছে, এদিকে গুরুচণ্ডা৯-র সাইটে আমার বড়গল্প 'ছাতিমবাগান' প্রকাশিত হয়েছে। লেখাটা যেমনই হোক, আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে খুবই। এই লিংক রইল। গুরুচণ্ডা৯ : বুলবুলভাজা : ছাতিমবাগান ঈপ্সিতার ছবি, একেবারে ন্যাড়া পোস্ট বলে না বলে ব্যবহার করলাম। আশা করি কিছু মনে করবে না।