প্রুস্ত প্রশ্নমালা


বাজারে পাঁচশো রকম প্রুস্ত প্রশ্নমালা ঘুরছে। আরও পাঁচশো রকমফের। রকমফেরগুলো না হয় বুঝলাম, যাঁরা নিজেদের 'আদি' বা 'আমাদের কোনও শাখা নেই' দাবি করছেন, তাঁদেরও একে অপরের সঙ্গে প্রশ্ন মিলছে না।

সে সব 'আদি' প্রশ্নমালার মধ্যে পছন্দসই একটা নিচে দিলাম।

l. What is your idea of perfect happiness? খুব, খুব, খুব মন দিয়ে কিছু করা। সব কিছু, সব দিক, সবার থেকে মন গুটিয়ে একটি বিন্দুতে - সে ক্যালকুলাস হোক বা ক্যান্ডি ক্রাশ - সংহত করা। বেসিক্যালি, নিবিষ্টতা। নিমগ্নতা।

2. What is your greatest fear? মরে যাওয়ার সময় যদি মনে হয়, অন্যভাবে বাঁচলে হত? মাগো।

3. What is the trait you most deplore in yourself? শুরু করে শেষ না করতে পারা।

4. What is the trait you most deplore in others? অভদ্রতা।

5. Which living person do you most admire? অর্চিষ্মান মিত্র।

6. What is your greatest extravagance? ওয়ার্ক ফ্রম কফিশপ। দিনে তিনটে করে কফি কিনে খাওয়া। বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার।

7. What is your current state of mind? অর্চিষ্মানের দেওয়া একটা নীল রঙের ভীষণ সুন্দর জামা আর স্পেশাল অকেশনের একটা দুল পরে, ভ্যালেনটাইনস ব্রেকফাস্ট সেরে, কফিশপে ঢুকে অবান্তর-এর পোস্ট লিখছি। কানে গান বাজছে। টেবিলের ওপারে অর্চিষ্মান কানে ইয়ারফোন গুঁজে ফোনের দিকে তাকিয়ে একা একা হাসছে। চোখাচোখি হলে ও ওর গানের তালে ঘাড় ঝাঁকাচ্ছে, আমি আমার গানের তালে ঘাড় ঝাঁকাচ্ছি। সামহাউ, পারফেক্ট সিংক্রোনাইজেশন হচ্ছে। 

এ মুহূর্ত বা এ মুহূর্তের স্টেট অফ মাইন্ড আমার প্রাপ্য নয়। তবুও যখন পেয়েছি, থাক।

8. What do you consider the most overrated virtue? পরিশ্রম করার ক্ষমতা।

9. On what occasion do you lie? ইচ্ছে হলে।

10. What do you most dislike about your appearance? কিচ্ছু না। যা আছে ঠিক আছে। পঁয়তাল্লিশ বছর বয়সে নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে খুনখুনকে একটাই শব্দে প্রকাশ করা যায় - প্যাথেটিক। পঁচিশের পর নিজের চেহারা নিয়ে মাথা ঘামানো ব্যান করে দেওয়া দরকার।

11. Which living person do you most despise? নির্দিষ্ট একজন কেউ নেই যাকে আলাদা করে বিকট লাগে। সবাই নিজ নিজ ক্যাপাসিটিতে বিকট ও চমৎকার।

12. What is the quality you most like in a man? ডিগনিটি। বুদ্ধি। রসবোধ।

13. What is the quality you most like in a woman? ডিগনিটি। বুদ্ধি। রসবোধ।

14. Which words or phrases do you most overuse? বস্‌স্‌স্‌স্‌...

15. What or who is the greatest love of your life? কী বলতে, লেখা। কে বলতে, অর্চিষ্মান মিত্র। আর ইয়ে, কুন্তলা বন্দ্যোপাধ্যায়ও খারাপ নন।

16. When and where were you happiest? রাইট হিয়ার, রাইট নাউ।

17. Which talent would you most like to have? চার্ম। বাংলায় ভয়াবহ সব প্রতিশব্দ লিখে রেখেছে। ও সবের একটাও চাই না। আমার সেটা চাই, শাহরুখ খানের যেটা আছে।

18. If you could change one thing about yourself, what would it be? যেটা শুরু করব, শেষ করব।

19. What do you consider your greatest achievement?ত্যি সত্যি ভালো লাগে এমন একটা কাজ খুঁজে বার করা গেছে।

20. If you were to die and come back as a person or a thing, what would it be? যতবার আসিব ফিরে, কুন্তলা হয়ে।  তা বলে কুন্তলা নামের ছাগল হয়ে নয়, মানুষ হয়ে, প্রেফারেবলি।

21. Where would you most like to live? অর্চিষ্মান যেখানে থাকবে।

22. What is your most treasured possession? আমার জীবন।

23. What do you regard as the lowest depth of misery? নিজের জীবন অপরের ইচ্ছেয় চালাতে বাধ্য হওয়া।

24. What is your favorite occupation? লেখক।

25. What is your most marked characteristic? এটা আমার পক্ষে বলা টাফ। অর্চিষ্মানকে জিজ্ঞাসা করে এসে লিখছি।

26. What do you most value in your friends? সম্মানজনক দূরত্ব বজায় রাখতে চাওয়া এবং পারা।

27. Who are your favorite writers? গত বছর 'হাংগার' পড়ার পর থেকে, ক্নু‌ট হামসুন। বস্‌স্‌স্‌স্‌...

28. Who is your hero of fiction? নো আইডিয়া। অনেক ভেবেও কেউ মাথায় এল না।

29. Which historical figure do you most identify with? কারও সঙ্গে করি না। সমসাময়িক কারও সঙ্গেই করি না, ঐতিহাসিকের প্রশ্নই নেই।

30. Who are your heroes in real life? কেউ না। ঐতিহাসিক, সমসাময়িক, ফিউচারিস্টিক - কেউ না। হিরো ওয়রশিপ জিনিসটাকে, সত্যি বলছি, অল্প মুচকি হেসে দেখি।

31. What are your favorite names? শৌরি, ভানু, শিরীষ।

32. What is it that you most dislike? ছ্যাঁচড়ামো। ছিঁচকেপনা।

33. What is your greatest regret? অনেক আগে থেকে লেখায় ঝাঁপানো উচিত ছিল। হাবিজাবিতে সময় নষ্ট না করে।

34. How would you like to die? ঘুমের ভেতর। টুপ করে।

35. What is your motto? হলেও ভালো, না হলেও। পেলেও ভালো, না পেলেও। আই অ্যাম গুড ইদার ওয়ে।


ও, রিমার্কেবল ক্যারেকটারিস্টিক। অর্চিষ্মান প্রথমে বলল, জানি না, কুন্তলা। তোমার ব্লগে তুমি যা পারো লেখো, আমার এমন মেদুর সানডে সকাল মাটি কোর না। দুঃখী মুখে কানে ইয়ারফোন গুঁজছি, অর্চিষ্মান কান থেকে ইয়ারফোন খুলল। হাসির ওয়াট দেখেই বুঝেছি, খোঁচানোর সিদ্ধান্ত ভুল হয়েছে।

আমার মার্কড ক্যারেকটারিস্টিক নাকি কমপিটিটিভনেস। স্কুলে কিছু বাচ্চা থাকে না, ও কেন আমার থেকে বেশি নম্বর পেল বলে হাত পা ছুঁড়ে কাঁদতে বসে, আমি নাকি তাই।

অর্চিষ্মান অল্প অভিনয় করে দেখালও, কফিশপটপ কেয়ার না করেই।

সততার খাতিরে লিখলাম। সর্বৈব মিথ্যে, অফ কোর্স। আমি মোটেই এ রকম নই।

Comments