Posts

সাপ্তাহিকী

Image
আমার প্রিয় অনেক ব্লগেই একটা সাপ্তাহিক লিঙ্ক পোস্টের ব্যাপার থাকে। আমিও কিছুদিন খুচরোখাচরা চেষ্টা করছিলাম সেরকম কিছু একটা করার, কিন্তু আজ আর খুচরো নয়, একেবারে পুরোদমে। ইচ্ছে আছে এই ব্যাপারটা অবান্তরে নিয়মিত করার, তবে এক্ষুনি কোনো কমিটমেন্টে যাচ্ছিনা নিজের কাছেই। এই পোস্টটা লিখে এ সপ্তাহের মতো ছুটি নিচ্ছি। ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আশা করি, ততদিন আপনারা খুব করে খাবেন, ঘুমোবেন, টিভি দেখবেন আর একটুও ডায়েটিং করবেন না। আমার প্রিয় Molly Wizenberg -এর কথায়,  " That’ll light a fire under you."   আমার শনি রবির প্রিয় যাওয়ার জায়গা । যদি বাছার সুযোগ থাকে, তবে আমার পছন্দের লাস্ট সাপার । আপনি কীরকম? Risk taker না Risk averse? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত । তবে ফুটলে ক্ষতি নেই। আপনি আমার বাড়ি এলে এটায় করে চা পরিবেশন করবো। পাম্পকিন কেক। টুইটার। আগুন।  দমফাটা হাসি। একদম ওপরের ছবিটা আকাশ থেকে দেখা আমার প্রিয় শহরের। স্যাটেলাইটের চোখে ।

ঠাকুমার তোষক

কে বলেছিলেন জানিনা, কিন্তু কেউ না কেউ নির্ঘাত বলেছিলেন, সব ট্র্যাজেডির মধ্যেই কমেডি লুকিয়ে থাকে। অ্যান্ড ভাইসি ভারসা। বাস্তবে এর ভুরিভুরি উদাহরণ আছে। যেমন ধরুন ওই সিনেমাটা, হ্যালো ব্রাদার। সেই যে সলমন খান, সলমন খানের ভাই আর রানি মুখার্জি? কোনো একটা গরমের ছুটিতে টিভিতে দিয়েছিলো। তার আগে সাপ্তাহিক বর্তমানে আমি পড়ে রেখেছিলাম, সলমন খান ইন্টারভিউতে বলেছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে এরকম দমফাটা হাসির সিনেমা নাকি এর আগে আসেনি। অনেক আশা নিয়ে দেখতে বসে শেষে কেঁদেকেটে কূল পাইনি, হাড়ে হাড়ে মনে আছে এখনো। কাজেই এখন যে ঘটনাটা আমি আপনাদের বলতে যাচ্ছি, সেটা পড়ে আমাকে পাষাণহৃদয় ঠাওরাবেন না। কারণ ঘটনাটা হাসির, অন্তত আমার হাসতে হাসতে হেঁচকি উঠে গেছে, কিন্তু ঘটনার প্রেক্ষাপটটা অত্যন্ত ট্র্যাজিক। ঘটনাটা ঘটেছে আমাদের রিষড়ার বাড়ির একটা ঘরে, যে ঘরে আজকাল চব্বিশ ঘণ্টা, তিরিশ দিন আমার ঠাকুমা জলের বিছানার ওপর চোখে একটা অদ্ভুত ফাঁকা দৃষ্টি নিয়ে সিলিঙের দিকে চেয়ে শুয়ে থাকেন। শখে নয় বুঝতেই পারছেন। উঠতে পারেননা বলে শুয়ে থাকেন। গায়ে কম্বল চাপা দিয়ে। এই গরমের মধ্যে। ঠাকুমার নাকি ঠাণ্ডা লাগে। শু...

এক্সপেরিমেন্ট

অনেকদিন থেকেই ইচ্ছে করছিলো, আপনাদের মনে আছে হয়তো আগে একবার এ চেষ্টা করেওছিলাম। আজ মেঘবালিকার মন্তব্য পড়ে আবার একবার চান্স নিয়ে দেখছি। ম্যাকবুক-ওয়ালাদের জন্য পাশে একটা ইংরিজি অবান্তরে যাওয়ার রাস্তা রাখা হয়েছে। যারা ইংরিজিতে অবান্তর পড়বেন, তাঁদের কাছে আমার একটাই অনুরোধ, যদি মন্তব্য করতে ইচ্ছে করে তবে দয়া করে এই ব্লগে ফেরৎ এসে যদি করেন তবে বাধিত হই। প্রত্যেক এক্সপেরিমেন্টের সাথেই ডিসক্লেমার থাকে, এটিও ব্যতিক্রম নয়। যদি কোনো গোলমালের আঁচ পাই, যেমন ধরুন, পেজ ভিউ ইত্যাদিতে থাবা, তাহলে পত্রপাঠ নখ দাঁত বার করে পূর্বরূপ ধারণ করবো। আগেভাগেই বলে রাখছি। অনুরোধের পাল্লা ক্রমশ ভারি হচ্ছে, কিন্তু এইটা লাস্ট। যারা (আমাকে অভ্র কি বোর্ড "যারা"য় চন্দ্রবিন্দু টাইপ করতে দিচ্ছে না, মহা মুশকিল) নিয়মিত অবান্তর পড়েন, তাঁরা (দেখেছেন কাণ্ডটা) যদি দয়া করে আমাকে বলেন যে ব্যাপারটা কেমন দাঁড়ালো, আপনাদের কোনোরকম অসুবিধে সৃষ্টি হলো কিনা, তাহলে টেনশনটা একটু কমে। সুগত, সায়রী, আত্রেয়ী, শম্পা, সোহিনী, স্বাগতা, গোবেচারা...আরও যাঁদের নাম বললাম না তাঁরাও যদি চান...আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় ...

আমার প্রিয় যন্ত্রপাতি

Image
গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি বিভিন্ন ব্লগে ব্লগাররা নিজেদের প্রিয় যন্ত্রপাতি নিয়ে পোস্ট লিখছেন। যেমন ধরুন কোন ফুড ব্লগার তাঁর প্রিয় খুন্তি নিয়ে লিখলেন, তো কোন আলোকচিত্রী তাঁর ফেভারিট ট্রাইপড নিয়ে। আইডিয়াটা আমার দারুণ ভালো লেগেছে, তাই ওনাদের টুকে আমিও অবান্তরে আমার প্রিয় যন্ত্রপাতি নিয়ে পোস্ট লিখছি। চুল চেরাচিরিই যদি করতে চান, তাহলে মানছি আমার জীবনে যন্ত্রপাতির ব্যাপার বিশেষ নেই। যদি গাইয়ে হতাম তাহলে আমার প্রিয় তানপুরাটার কথা লিখতে পারতাম। যেটা লালবাজারের মণ্ডল মিউজিক থেকে কেনা হয়েছিল। আর যেটা আমার অস্তিত্বের সাথে এমন ভাবে টিউনড হয়ে গেছে যে কান মুচড়োতে না মুচড়োতেই আমার সুরে সুর মিলিয়ে বাজতে থাকে। যদি আঁকিয়ে হতাম, তাহলে একগোছা তুলির বান্ডিল থেকে একটা তুলি বেছে নিয়ে বলতে পারতাম, "এ তুলি তো তুলি নয়, বলতে পারেন আমার হাতের ছ'নম্বর আঙুল।" যদি জ্যোতির্বিজ্ঞানী হতাম তাহলে নির্মেঘ রাতের আকাশের দিকে তর্জনী উঁচিয়ে আপনাদের দেখাতে পারতাম, "ওই...ওই যে...ভীষণ পুঁচকে কিন্তু ভীষণ উজ্জ্বল যে ফচকে তারাটাকে দেখতে পাচ্ছেন, আপনার দিকে তাকিয়ে টিমটিম করে চোখ টিপছে, ...

সত্যি বলছি আমি সত্যি বলছি

Image
আজ অবান্তরে   কনফেশনাল ব্লগিং । আজ আমার আপনাদের কাছে কয়েকটা সত্যি কথা স্বীকার করার আছে। গত আড়াই বছরে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির জঞ্জাল জমেছে , অনেক কৈফিয়ত বাকি পড়ে গেছে। আজ সেই ফাঁকিগুলো একে একে ভরাট করার চেষ্টা করবো। সেটা করতে গিয়ে পাছে পরিস্থিতি সহ্যাতিরিক্ত গুরুগম্ভীর হয়ে যায় , সেজন্য জোয়ানের ঝালঝাল আরকের মতো রইল আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত কয়েকটা , কী যেন বলে , হ্যাঁ , টিড-বিটস। আমার ব্লগ-বহির্ভূত জীবনের পর্দা সরিয়ে সামান্য স্নিক পিক। আশা করি এগুলো আমাকে ঘিরে ক্রমশ ঘন হয়ে ওঠা রহস্যের বাতাবরণকে খানিকটা হালকা করতে সাহায্য করবে।   --- প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার , ( সুগত , বিশেষ করে আপনাকে বলছি) সেটা হচ্ছে যে যদিও আমি অবান্তরে এযাবৎ অন্তত ৪৭ বার পইপই করে , কেঁদেককিয়ে , নাকখত দিয়ে আপনাদের সবাইকে হঠাৎ নীরার জন্য সিনেমাটা দেখার পরামর্শ দিয়েছি , তার মানে এই নয় যে  HNJ  আমার প্রিয় সিনেমা। বা  HNJ আমার প্রিয় বাংলা সিনেমা। বা  HNJ আমার প্রিয় বিক্রম ঘোষ ও জয়া শীল অভিনীত বাংলা সিনেমা। বান্টি যে কারণে গুচ্ছ টাকা দ...

ব্লগিং?

Image
আজ থেকে মাত্র ১২ বছর আগে, যখন আমি ছিটকাপড়ের সালোয়ার কামিজ পরে কলেজ যাচ্ছিলাম, হৃতিক রোশন সিনেমায় নামছিলেন, ২১শে ফেব্রুয়ারী বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পাচ্ছিলো, আর পৃথিবীর শেষ প্রাকৃতিক উপায়ে জন্মানো পাইরেনিয়ান ইবেক্স -টা গাছ চাপা পড়ে বেঘোরে মারা যাচ্ছিলো--সে বেচারির আবার নাম ছিলো সিলিয়া, পৃথিবীর সমস্ত কার্টুন নেটওয়ার্ক দেখা পুঁচকে শিশুকন্যার টিফিন বাক্স আর ওয়াটার বটলের চেহারা চিরদিনের মতো বদলে দিতে ব্যাকপ্যাক আর বেস্ট ফ্রেন্ড বাঁদর সঙ্গে করে হাজির হচ্ছিলো ডোরা দ্যা এক্সপ্লোরার, আর নিউ ইয়র্কার আকাশ থেকে পড়ে জিজ্ঞেস করছিলো, " ব্লগিং?! সেটা আবার কী বস্তু ?!" Google Images আর  Photo Collage -এর বদান্যতায় আপনি কী করছিলেন? মাত্র ১২ বছর আগে?
Image
একা  বোকা HOW TO BE ALONE   by Tanya Davis   If you are at first lonely, be patient. If you've not been alone much, or if when you were, you weren't okay with it, then just wait. You'll find it's fine to be alone once you're embracing it. We could start with the acceptable places, the bathroom, the coffee shop, the library. Where you can stall and read the paper, where you can get your caffeine fix and sit and stay there. Where you can browse the stacks and smell the books. You're not supposed to talk much anyway so it's safe there. There's also the gym. If you're shy you could hang out with yourself in mirrors, you could put headphones in. And there's public transportation, because we all gotta go places. And there's prayer and meditation. No one will think less if you're hanging with your breath seeking peace and salvation. Start simple. Things you may have previously avoided based on your avoid...

মিসেস ব্যানার্জি

আজ থেকে ৪০ বছর আগে, চৈত্রমাসের এক সকালে ডালহৌসির মোড়ে বাস থেকে নামলো মণি আর মণির মেজদা। বাসস্টপ থেকে গঙ্গার দিকে কয়েক পা এগোলেই ডান ফুটপাথের ধারে একটা আকাশছোঁয়া ধপধপে সাদা বাড়ি। ওটাই ওদের গন্তব্য। সাদা বাড়িটার পেটের ভেতর অদৃশ্য হয়ে যাওয়ার আগে মেজদা মণিকে পিছু ডাকলেন। “পেন নিয়েছিস?” “না তো।” “অ্যাঁ! ইন্টারভিউতে যদি কিছু লিখতে বলে কী বলবি? আপনাদেরটা দিন, আমি পেন আনতে ভুলে গেছি?” গাঁট্টা মারার ভঙ্গি করে মেজদা বুকপকেট থেকে নিজের পেনটা মণির হাতে গুঁজে দিলেন।  খানিকক্ষণ অপেক্ষা করার পর মণিকে একটা ঘরে ঢুকতে বলা হল। ঘরের ভেতরটা সিনেমায় যেমন দেখায়, মাঝখানে একটা বড় টেবিল, টেবিলের এধারে একা মণি, ওধারে বাঘের মতো মুখ করে তিনজন গোমড়া ভদ্রলোক পাশাপাশি বসে আছেন। মণি কাঁপা হাতে নিজের মার্কশিটগুলো এগিয়ে দিলো। সেগুলো হাতে হাতে ঘুরলো কিছুক্ষণ। মাথা টাথা নড়লো। তারপর বাঘেদের মধ্যে যিনি সবথেকে কেঁদো, তিনি একটা নোটপ্যাড মণির দিকে ঠেলে দিয়ে বললেন, “নিজের নাম ঠিকানাটা লেখো এতে।” লেখার পর শুরু হলো সাধারণ জ্ঞানের পরীক্ষা। গোটা দশেক রাজ্য আর তাদের রাজধানী। ম্যালেরিয়ার প্রতি...

হিংসুটি

Image
ব্লগার’স ব্লক বলে যদি পৃথিবীতে কিছু থেকে থাকে তবে গত ক’দিনের ডুব মারার দায় তার, আমার না। সত্যি বলছি দোষটা পুরোটা আমার নয়। আমি দুবেলা নিয়ম করে ল্যাপটপ চালিয়ে, MS Word খুলে একদৃষ্টে চেয়ে ধ্যানে বসেছিলাম, কিন্তু ওই চেয়ে থাকাই সার হয়েছে। শেষে অতিকষ্টে কী যেন একটা বাজে গল্প ভেবেচিন্তে স্মৃতি হাঁটকে বারও করেছিলাম, কিন্তু লিখতে গিয়ে এমন অপ্রত্যাশিত বিঘ্নের সম্মুখীন হলাম যে লেখাটেখা সব হাওয়া হয়ে গেলো। সেই বিঘ্নের কথাই শোনাবো আপনাদের। কলেজের ছবি খুঁজছিলাম। যে বাজে গপ্পটা মাথায় এসেছিলো, তার সাথে গুঁজবো বলে। কিন্ত খুঁজে পেলে তো? বিখ্যাত কলেজে চান্স না পাওয়ার শতকোটি ঝামেলার মধ্যে একটা ঝামেলা হচ্ছে একখানাও পদস্থ ছবি পাওয়ার জো নেই। মহিমান্বিত করিডোর নেই, বাঙালির নবজাগরণের সাক্ষী প্রবাদপ্রতিম সিঁড়ি নেই, অভ্রংলিহ মিনার থেকে শহরের ওপর দিবারাত্র নজর রাখা ঐতিহাসিক ঘড়ি নেই। অ্যাঙ্গেল নেই, কনভারজিং ভারটিক্যালস নেই, হোয়াইট ব্যালেন্স, ডিফিউসড লাইট কিসসু নেই। আমাদের কপালে কেবল হেদোর ধারে বসে বাদামভাজা চিবোতে চিবোতে হঠাৎ কী খেয়াল হতে পকেট থেকে রদ্দি মোবাইল বার করে ২ মেগাপিক্সেল ক্যা...

গৃহস্থালি

Image
নাকের ডগায় ডেডলাইন, চোখে সর্ষেক্ষেত দেখছি, টেনশনে মাথা দপদপ করছে, স্যালাড পর্যন্ত হজম হচ্ছে না, তাই ভাবলাম অবান্তর নিয়ে খানিক সময় নষ্ট করা যাক। প্রমাণ চাইলে ডানদিকে দেখুন। উফ ডান মানে কি এক্কেবারে ডান? একটু স্ক্রোল করে নিচে নামুন। নেমেছেন? এইবার দেখুন দুটো নতুন জিনিস। ‘টাইমপাস’ আর তার ঠিক নিচে ‘পড়ছি কিন্তু ভাবছি না’। পুরোনো পাঠকেরা মনে করতে পারবেন হয়তো, টাইমপাস অবান্তরে আগেও ছিলো। কিন্তু তাতে কার নাম রাখা হবে, কার নাম রাখা হবেনা, (যাঁদের নাম রাখলাম তাঁরা উল্টে নিজেদের ব্লগরোলে অবান্তরের নাম রাখবেন কিনা) নিয়ে কিঞ্চিত চিত্তবিক্ষেপের উৎপত্তি ঘটায় আমি পত্রপাঠ সেতিকে কুলোর বাতাস দিয়েছিলাম। সুখের চাইতে স্বস্তি ভালো, এইটাই মনে হয়েছিলো তখন। এখন, বুঝতেই পারছেন, আবার অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে, ধুস এটা কি একটা মাথা ঘামানর মতো বিষয় হলো? মরেই যাবো কোনদিন হুস করে, তখন এই ব্লগরোলে নাম রাখা নিয়ে রাতের ঘুম মাটি করেছিলাম মনে পড়লে আফসোসের আর অন্ত থাকবে? কাজেই। যাঁদের নাম দেখতে পাচ্ছেন লিস্টে, তাঁদের দরজায় আমি রোজ গিয়ে উঁকি মারি, সে তাঁরা লিখুন ছাই না লিখুন। এঁরা বেশিদিন প...

Secret Samiti

Image
Chhotobela thekei kono ekta secret samitite naam lekhanor amar boRo sadh. besh ekta ghusghus fusfus byapar thakbe, tiffin period-e golla pakano chirkute durbodhyo sangketik bhashay nirdesh asbe  ka. bi. pu. dha. ga. to. *  (*kaal bikele pukur dhare gachher tolay.) kaakpokkhiir nojor eRiye gutiguti jomayet hobo. sobai mile gol hoye dNaRiye haater opor haat rekhe besh shopoth-topoth newa hobe, shopoth bhengechho ki dhoR theke mundu alada hoye jabe gochher humki tumki dewa hobe, tobe na moja? Sobtheke moja hobe jodi ekta costume jogaR kora jay. apadomostok dhaka aalkhallay kebol chokher jaygay duto phuto ar mukher jaygay ekta phuto thakbe. chinhito korar jonyo aalkhallar kopale boRo boRo kore 1, 2, 3 nombor lekha thakbe khali, byas. Kiritir goyenda golpoguloy jemon thakto. chhobi...kotha theke abar...Google Images Kintu kopale moja thakle to. ekhono nei, tokhono chhilo na. samiti-tomiti kothay ki, ulte ghNyachor ghNyachor kore Chemistry-r equation ar Kolonbidyar fo...

Balika bias

Image
Goto soptahe Ranajoy da-r "somoy kore poRe phelis" list theke arekta boi poRlam. List-er baki boigulor moto  ei boitao laa-jobab. apnader poRte bolte partam. bolchhina karoN, ek, ami nishchit apnara already boita poRe phelechhen ebong chokh kopale tule bolchhen, "chhoh Kuntala, ayaddine?" dui, kauke kichhu poRte ba dekhte bolar rastay ami ar nei. bishesh kore goto Rabibar theke. naak kaan mule protigna korechhi. Dekhechhen, anyo ekta golper gondho peyei, "ota shunbo eta bichchhiri" bole chNechamechi lagiyechhen. oi golpota kaalke bolbo, ekhon tNya-fo na kore chupti kore bose ajker golpota shunun dekhi. Ki niye kotha hochchhilo? o hNya boi. boita jemon chomotkar, boiyer naamkhanao temon mishti. Margaret ekta 12 bochhorer chhotto meye. Margaret-er jiiboner jabotiiyo gurugombhiir somosya ar sei niye bhogobaner sathe or kothopokothon, ei niye golpo. golper aayoton deRsho patar-o kom, kintu golper bhetorer sotyita biraat. etoi biraat je bochhorer p...

Kaal rattire

Image
“Maa, bhNo diye diyechhe. taRataRi choloooooo.” Maa ar ami douRochchhi. bhiR bNachiye, eNkebNeke. amar mukh theke anorgol “excuse me, sorry sorry” chhitke berochchhe. je jaygata diye chhutchhi seta anekta plane-e othhar jonyo je asthayii suRongota pata thake tar moto. dhalu, laal ronger carpet moRa. khanikta giye dekhi ek mohila suRonger moddhyei table chair pete bose ticket bikri korchhen. 4 taka kore dujoner bhaRa 8 taka. maayer bag-e taRataRa 10 takar note. bhodromohila kichhutei 2 taka pherot debenna. mukh dekhei bojha jachhhe onar kachhe achhe, kintu deben na. jehetu daayta amader, tai moja dekhben. bhagyis amar kachhe chhilo. ekta 5 takar note ar tinte 1 takar coin mohilar mukher opor pray chhNuRe diye ami maayer haat dhore taan marlam. chhut chhut chhut. totokkhoNe amader charpasher lokjon-o douRote shuru korechhe. ato loker paayer chape suRongota dulchhe bipojjonok bhabe. praNpoNe douRe giye ami daan paa rakha matro gogonbhedii hahakarer moto ekta bhNo diye chheRe dilo j...